×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৩
  • ৬৫৪৫৭৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিনা উস্কানীতে ছাত্রদের কোটা আন্দোলনের আড়ালে স্বাধীনতা ও রাষ্ট্র বিরোধী বিএনপি-জামায়াত-শিবির চক্রের চিহ্নিত সন্ত্রাসীরা বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম  এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরির বাসভবনে হামলা ও গাড়িতে অগ্নিসংযোগ,  মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরীর বাসভবনে ইট-পাটকেল নিক্ষেপ, পরিবারের সদস্যদের গালিগালাজ, হত্যার হুমকি, সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চুর অফিসে হামলা ও ভাংচুরের ঘটনায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। 
এক বিবৃতিতে তারা বলেন, স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াত ও শিবির চক্রের পরিকল্পিত, ঘৃণ্য ও ন্যাক্কারজনক হামলা ও নাশকতা সহ্যের সীমা অতিক্রম করেছে। আমরা এতদিন সংযত আচরণ করেছি।  আজকে যারা আওয়ামী লীগ নেতাদের বাসভবন ও প্রতিষ্ঠানে হামলা করেছে তাদেরকে ভিডিও ফুটেজে ধারণকৃত ছবিতে শনাক্ত করা হয়েছে। তাদের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা আমরা জানি। উদ্ভুত যে কোন পরিস্থিতির  জন্য বিএনপি-জামায়াত ও শিবির চক্রকে দায়ী থাকতে  হবে এবং ছাত্র আন্দোলনের আড়ালে নাশকতা ও ধ্বংসযজ্ঞে যারা বেপরোয়া হয়ে উঠেছে। তাদেরকে   প্রতিহত করতে দেশপ্রেমিক জনগণের প্রতি আহবান জানাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat