×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৮-০১
  • ৪৫৫৬৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে সৃষ্ট সহিংসতার জেরে বন্ধ হয়ে যাওয়ার ১২ দিন পর চট্টগ্রাম স্টেশন থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রথম দিন আজ স্বল্প দূরত্বের তিনটি ট্রেন যাত্রী পরিবহন করেছে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রথমদিন আজ সকাল ৮টায় চাঁদপুরগামী সাগরিকা কমিউটার ট্রেন, সকাল পৌনে ১০টায় ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেন ও সকাল ১১টা ২৫ মিনিটে নাজিরহাট রুটের লোকাল ট্রেন চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত এ তিনটি ট্রেন চট্টগ্রাম থেকে চলাচল করবে। তিনটি ট্রেনেই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা ছিল। তিনটি ট্রেন কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat