×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৪
  • ৭৬৫৫৮৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে আজ রোববার সিলেট বোর্ডে ৬৪৯ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। আজ পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান ২য় পত্র ও যুক্তিবিদ্যা ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল এ তথ্য জানান। 
তিনি বলেন, শান্তিপূর্ণভাবে সিলেটে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় দিনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৮ হাজার ৪৯০ জন। উপস্থিত ছিল ৪৭ হাজার ৮৪১ জন। তৃতীয় দিনে অনুপস্থিতর সংখ্যা ৬৪৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৫১, হবিগঞ্জ জেলায় ১৩৯, মৌলভীবাজার জেলায় ১৩৫ ও সুনামগঞ্জ জেলায় ১২৪ জন অনুপস্থিত ছিলেন।
সিলেট বিভাগের ৩০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮২ হাজার ৭৯৫ জন এবার এইচএসসি পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ৩৩ হাজার ৫৯০ জন ছাত্র এবং ৪৯ হাজার ২০৫ জন ছাত্রী। সিলেট জেলায় পরীক্ষার্থী ৩৫ হাজার ৬২০ জন, সুনামগঞ্জে ১৫ হাজার ৬৬৪ জন, মৌলভীবাজারে ১৬ হাজার ৫০৮ জন এবং হবিগঞ্জে ১৫ হাজার ৩ জন। বিভাগের চার জেলায় মোট ৮৭টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। এর মধ্যে সিলেটে ৩৩টি, সুনামগঞ্জে ২২টি, মৌলভীবাজারে ১৪টি ও হবিগঞ্জে ১৮টি।
গত ৩০ জুন থেকে শুরু হওয়া এইচএসসির চারটি বিষয়ে সিলেট শিক্ষাবোর্ডের অধীন পরীক্ষা বন্যা পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছিল। এই চার বিষয়ের পরীক্ষা নতুন সূচি অনুযায়ী শেষের দিকে অনুষ্ঠিত হবে। এর মধ্যে, গত ৩০ জুনের বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষা হবে ১৩ আগস্ট, ২ জুলাইয়ের বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ আগস্ট, ৪ জুলাই ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষা হবে ২০ আগস্ট এবং ৭ জুলাইয়ের ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২ আগস্ট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat