×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৩
  • ৬৫৫৪৭০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানের ১১ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তা পেয়েছেন গোপালগঞ্জ জেলার ৫ উপজেলায় ক্যান্সারসহ ৬টি জটিল রোগে আক্রান্ত ২ হাজার ৩৪৯ জন।
সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন অর রশীদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ২০১৯-২০২০ অর্থ বছর থেকে জেলা প্রশাসনের সহযোগিতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মধ্যে ৫০ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর অনুদানের চিকিৎসা সহায়তার টাকা বিতরণ শুরু করে জেলা সমাজসেবা কার্যালয়।
এরআগে ২০১৩-২০১৪ অর্থ বছর থেকে ২০১৮-২০১৯ অর্থ বছর পর্যন্ত ক্যান্সারসহ ৬টি জটিল রোগে আক্রান্ত রোগীদের টাকা সমাজসেবা অধিদপ্তর থেকে সরাসরি বিতরণ করা হতো। ২০১৯-২০২০  অর্থ বছওে প্রথম জেলা প্রশাসন ও সমাজসেবা অফিস গোপালগঞ্জ জেলায় ১৯৭ জনকে ৯৮ লাখ ৫০ হাজার টাকার অনুদান প্রদান করে। ২০২০-২০২১ অর্থ বছরে ১৮৪ জনকে ৯২ লাখ টাকার অনুদান দেওয়া হয়। ২০২১-২০২২ অর্থবছরে ২ কোটি ২৮ লাখ টাকার অনুদান পান  ৪৫৬ জন রোগী। ২০২২-২০২৩ অর্থ বছরে ৮৫৬ জন পান ৪ লাখ ২৮ হাজার টাকার অনুদান। ২০২৩-২০২৪ অর্থ বছরে ৩ কোটি ২৮ লাখ টাকার অনুদান পেয়েছেন ৬৫৬ জন রোগী।
ওই কর্মকর্তা আরো বলেন, আমরা অনুদানের টাকা বরাদ্দ পাওয়ার পর সরকারি বিধি অনুযায়ী আবেদন আহবান করি। আবেদন পাওয়ার পর রোগীদের সিভিল সার্জন অফিসের সহযোগিতায় সরকারের বেঁধে দেওয়া প্রক্রিয়ায় বাছাই করা করা হয়। তারপর নির্বাচিত রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে এককালীন অর্থিক অনুদানের টাকা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat