×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৭-০৯
  • ২৩৪৩৫৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলায় আজ ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এককালীন অনুদানের এককোটি ৬৪ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি  মাহাবুব আলী খান।
জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক  মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সহকারী পরিচালক মো. জুলফিকার আলী, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ কুমার বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক  মো. হারুন-অর-রশীদ জানান, ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৩২৮ জনের প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকা করে মোটে এককোটি ৬৪ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে।
তিনি জানান, সদর উপজেলায় ১২৩ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৫৩ জন, কোটালীপাড়া উপজেলায় ২২ জন, কাশিয়ানী উপজেলায় ৬৩ জন, মুকসুদপুর উপজেলায় ৩৯ জন ও  গোপালগঞ্জ পৌরসভায় ২৮ জন রোগীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এককালিন অনুদানের চেক প্রদান করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat