×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৬
  • ২৩৪৩৪৫৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রজনন স্বাস্থ্য অধিকার এবং আইনি অধিকার অর্জনে বাংলাদেশের চা শ্রমিকের জীবন দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 
আজ বুধবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুর ব্র্যাক লার্নিং সেন্টারে চা বাগানে নারীর সুরক্ষায় প্রজনন স্বাস্থ্য অধিকার সচেতনতা নিয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে ১২ মাসব্যাপী প্রকল্পে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১০টি চা বাগানের পাঁচজর পুরুষসহ ৩৮ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। 
প্রশিক্ষণার্থীদের তাদের নিজেদের অবস্থা ও সমস্যার মানচিত্রায়ণ, তাদের জন্য প্রযোজ্য শ্রমমান, শ্রম আইন ও অধিকার সম্পর্কে জানা, যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে যথাযথ জ্ঞান এবং গর্ভবতী নারীর সুরক্ষায় করণীয় এবং জরুরি স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ, নিজের দক্ষতা বৃদ্ধির জন্য করণীয় কমিউনিটির প্রবৃদ্ধির জন্য সহায়ক এবং সর্বোপরি পুরো প্রশিক্ষণ থেকে পাওয়া শিক্ষা নিয়ে কিভাবে তা নিজেদের ভবিষ্যতে জন্য কাজে লাগানো যাবে সে সম্পর্কে প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া শ্রীমঙ্গলে ব্র্যাক লার্নিং সেন্টারে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান ও চা বাগানে নারীর সুরক্ষায় প্রজনন স্বাস্থ্য অধিকার সচেতনতা সহায়িকা এবং 'Tea Workers of Bangladesh :Realities and Challenges' দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন সোসাইটি ফর এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান ডেভেলপমেন্টের  (সেড) পরিচালক ফিলিপ গাইন। 
এসময় সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান, তমাল ফেরদৌস দুলাল, বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, দীপংকর ভট্রাচার্য লিটন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা রাম ভোজন কৈরী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল, চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat