×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-১১
  • ৪৬৫৬৭৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল আউশ ও আমন ধানের জনপ্রিয় জাত সমূহের পরিচিতি ও আন্ত:পরিচর্যা- শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল  ১০ টায় বিনা'র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ” প্রকল্পের অর্থায়নে গোপালগঞ্জ বিনা উপকেন্দ্র কৃষক প্রশিক্ষণের আয়োজন করে।
গোপালগঞ্জ বিনা উপ কেন্দ্রে  অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিনা'র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ” প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ শহীদুল ইসলাম, উপ প্রকল্প পরিচালক ড. মো. কামরুজ্জামান, গোপালগঞ্জ বিএডিসির উপ-পরিচালক কৃষিবিদ সঞ্জয় কুমার দেবনাথ।
 গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারীর সঞ্চালনায় রিসোর্স পার্সন ছিলেন ধান গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম ও গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম আকন্দ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের ফার্ম ম্যানেজার আলমগীর কবির, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাহাবুব মাতুব্বর, উপসহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার বিশ্বাস প্রমূখ।
এতে গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার ৫০ জন কৃষক ও কৃষাণী অংশ নেন।
কৃষক প্রশিক্ষণে বক্তারা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল আউশ ও আমন ধানের জনপ্রিয় জাতের ফলন, আবাদ, পরিচর্যা নিয়ে আলোচনা করেন। পরে বক্তারা কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat