×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-১০
  • ২৩৩৪৫৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদে ২০২৪ সালের ৩০ জুন সমাপ্য অর্থ বছরে সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরীকৃত অর্থের অনধিক ৩০ হাজার ৬৪৩ কোটি ৫১ লাখ ৬৭ হাজার টাকা প্রদান ও ব্যয়ের অনুমোদন দিয়ে  ২০২৩-২৪ অর্থবছরের সম্পূরক বাজেট আজ পাস হয়েছে।
নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০২৪ পাসের মধ্য দিয়ে এ বাজেট পাস করা হয়। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিলটি উত্থাপন করে পাসের প্রস্তাব করলে তা সর্বসম্মতিক্রমে সংসদে পাস হয়।
চলতি অর্থ বছরে মূল বাজেট ছিল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। আর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় হ্রাস-বৃদ্ধি পেয়ে চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের আকার দাঁড়ায় ৭ লাখ ১৪ হাজার ৪১৮ কোটি টাকা।
বিল পাসের আগে বিধান অনুযায়ি ২০টি মঞ্জুরী দাবি সংশি¬ষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সংসদে উত্থাপন করলে পৃথক পৃথকভাবে পাস করা হয়। এসব দাবির ওপর বিরোধীদলের ৪ জন সদস্যের আনীত ৬৬টি ছাঁটাই প্রস্তাবের মধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২ টি দাবির ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন বিরোধী দলের চিফ হুইপ মো. মুজিবুল হক, স্বতন্ত্র সদস্য পংকজ নাথ ও হামিদুল হক খন্দকার।
সম্পূরক বাজেটে সর্বোচ্চ ৮ হাজার ১৫৭ কোটি ৭৫ লাখ ৭৮ হাজার টাকা রয়েছে কৃষি মন্ত্রণালয় খাতে, দ্বিতীয় সর্বোচ্চ ৪ হাজার ৩৬০ কোটি ১১ লাখ ১৯ হাজার টাকা পানি সম্পদ মন্ত্রণালয় খাতে।  তৃতীয় সর্বোচ্চ ২ হাজার ১৩৮ কোটি ১২ লাখ ৮২ হাজার টাকা রয়েছে স্থানীয় সরকার বিভাগ খাতে। আর চতুর্থ সর্বোচ্চ পরিকল্পনা মন্ত্রণালয় খাতে ১ হাজার ২৪৯ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার টাকা, পঞ্চম সর্বোচ্চ ৫৯২ কোটি ৪৯ লাখ ৫৬ হাজার টাকা জনপ্রশাসন মন্ত্রণালয় খাতে রয়েছে।
এছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগ খাতে ৪৯৫ কোটি ৫২ লাখ ২৯ হাজার টাকা, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় খাতে ৪৭০ কোটি ৯১ লাখ ১০ হাজার টাকা, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় খাতে ৪৩১ কোটি ৭৫ লাখ ৫৮ হাজার টাকা, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ খাতে ১৫২ কোটি ৬৯ লাখ ৪০ হাজার টাকা, ধর্ম মন্ত্রণালয় খাতে ৬১ কোটি ৮১ লাখ ৮৫ হাজার টাকা, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ খাতে ১৪৮ কোটি ৭৬ লাখ ৪৯ হাজার টাকা, নির্বাচন কমিশন খাতে ৩১৮ কোটি ৪৬ লাখ টাকা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ খাতে ১৪ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন খাতে ১৪ কোটি ১৬ লাখ টাকা, ডাক ও টেলিযোগাযোগ খাতে ২৪৮ কোটি ৩ লাখ ২২ হাজার টাকা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় খাতে ২১৩ কোটি ৪৮ লাখ ৬৬ হাজার টাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় খাতে ১৭ কোটি ৫২ লাখ ৩৫ হাজার টাকা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় খাতে ২৬ কোটি ৪৬ লাখ ৯২ হাজার, সংস্কৃতি মন্ত্রণালয় খাতে ৬৫ কোটি ৩১ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ের অনুমোদন দেয়া হয়েছে।
এর আগে সম্পূরক বাজেটের ওপর অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংক্ষিপ্তাকারে সমাপনী বক্তৃতা করার পর সম্পূরক বাজেট পাসের প্রক্রিয়া শুরু হয়। পৃথক পৃথকভাবে মঞ্জুরি দাবি পাসের পর নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০২৪ পাসের মধ্য দিয়ে ২০২৩-২৪ অর্থ বছরের সম্পূরক বাজেট পাস করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat