×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৮
  • ৪৩২৪৫৬০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত গৃহহীন ও ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় জেলার ১৩ টি উপজেলায় ৫ ধাপে ১৩ হাজার ২৪০ টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।
আজ শনিবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান  দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ। তিনি বলেন, সারা দেশের ন্যায় দিনাজপুর জেলায় ৫ ধাপে ১৩ টি উপজেলায় গৃহহীন ও ভূমিহীনদের এই বাড়ীগুলো হস্তান্তর করা হয়েছে। গত বছর ৯ আগস্ট ডিজিটাল পদ্ধতিতে এ্যাপের  মাধ্যমে  দিনাজপুর জেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত জেলা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।   
জেলা প্রশাসক বলেন, পঞ্চম ধাপে সারা দেশের ন্যায় আগামী ১১ জুন দিনাজপুরের দুই উপজেলা বীরগঞ্জ ও নবাবগঞ্জে ৯০৯ টি পরিবারের মধ্যে বাড়ী হস্তান্তর করা হবে। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে বাড়ীগুলো ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মধ্যে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পর্যায়ে জেলার নবাবগঞ্জ উপজেলায় ১১ টি ও বীরগঞ্জ উপজেলায় ৮৯৮ টি পরিবারের কাছে বাড়ীগুলো হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat