×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৮
  • ৪৩২৩৪৫১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলায় আজ থেকে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। সকাল সাড়ে নয়টায় রাণী ভবানী রাজবাড়ি চত্বরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন অনুসরণ করে বর্তমান সরকার স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলেছে। এ ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হয়েছে। নাগরিক সেবা প্রাপ্তির সুবিধা গ্রহণ করতে নাগরিকদের স্মার্ট হতে হবে। ভূমি সেবা সপ্তাহ ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করবে।
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সামিউল আমিন, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, শিক্ষাবিদ সুবিধ কুমার মৈত্র ও অধ্যক্ষ আব্দুর রজ্জাক এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।
অনুষ্ঠানে পাঁচ ব্যক্তির মাঝে জেলা প্রশাসনের রাজস্ব শাখা থেকে অর্পিত সম্পত্তির লীজমানির ডিসিআর হস্তান্তর করা হয়।
রাজবাড়ি চত্বরে দুইটি স্টলের মাধ্যমে সপ্তাহ ব্যাপী ভূমি সেবা প্রদান করা হচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জানান, জেলার সকল উপজেলায় একই কর্মসূচি আয়োজন করা হয়েছে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধিতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতেও নাগরিক সেবা প্রদান করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat