×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৭
  • ২৩৪৩৬১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান জানান- কুমিল্লায় ইতিমধ্যে ৫ হাজার ৪৭১টি গৃহ নির্মাণ করে ৫২ হাজার ৪৭১টি গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।
আগামীকাল ৮জুন শনিবার ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল আয়োজিত এক প্রেস ব্রিফিংকালে তিনি এই তথ্য তুলে ধরেন।
মুশফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ভূমি মন্ত্রণালয়ের নেতৃত্বে সারা দেশের মতো কুমিল্লায় ভূমি ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ভিশন-২০৪১ প্রতিষ্ঠায় স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনোমি এবং স্মার্ট গভর্নেন্স বাস্তবায়নে কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসের উন্নয়ন এবং ই-সেবা দান কার্যক্রমের আওতায় ভূমিসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি সাংবাদিকদের জানান, জেলার ১৭ টি উপজেলার মধ্যে ১৫ টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে।শিগগিরই জেলার আদর্শ সদর এবং মুরাদনগর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হবে।  জেলা প্রশাসক বলেন- ইতিমধ্যে ৫ হাজার ৪৭১টি গৃহ নির্মাণ করে ৫২ হাজার ৪৭১টি গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। তিনি বলেন, চলতি ২০২৩-২৪ অর্থবছরে ভূমি উন্নয়ন করা বাবদ ৩৫ কোটি ৮৫ ল্খ ৮৫ হাজার ৪৭৭ টাকা ভূমি উন্নয়ন কর আদায় করা হয়েছে। তিনি বলেন- বর্তমানে অনলাইনে নামজারির আবেদন, সার্টিফাইড খতিয়ান ও মৌজাম্যানের আবেদনের কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি আগামীকাল ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফল করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat