×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৬
  • ৬৬৫৯০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নলছাটা এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন এক নারী। আজ বৃহস্পতিবার দুপুরে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মারুফ আহমেদ জানান, টঙ্গীগামী একটি বাস টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের নলছাটা এলাকায় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে ওই বাসের সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা একযাত্রী ঘটনাস্থলে নিহত ও দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। বাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যব প্রক্রিয়াধীন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসক (আরএমও) শহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়। গুরুতর আহত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat