×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৫
  • ২৩৪৩৪৫৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ জেলায় আজ তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ ও মধ্যনগর উপজেলায় যথাক্রমে খায়রুল হুদা চপল, সাদাত মান্নান অভি ও মো. আব্দুর রাজ্জাক ভূঁইয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 
সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ এবং মধ্যনগর উপজেলায় ৪র্থ পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলা রিটার্নিং অফিসার হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বুধবার রাত ৮টায় জেলার তিন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীদের বেসরকারী ফলাফল ঘোষণা করেন।  
ফলাফলে জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলায় খায়রুল হুদা চপল (মোটর সাইকেল) ৩৬ হাজার ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলে রাব্বী স্মরণ (আনারস প্রতীক) পেয়েছেন ২৫ হাজার ২৫৪ ভোট। 
শান্তিগঞ্জ উপজেলায় সাদাত মান্নান অভি (আনারস) ৪১ হাজার ৩২৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী আবুল কালাম (মোটর সাইকেল) পেয়েছেন ১৯ হাজার ৩৮৬ ভোট। 
মধ্যনগর উপজেলায় ১২ হাজার ৮৫৩ ভোট পেয়ে মো. আব্দুর রাজ্জাক ভূঁইয়া (মোটর সাইকেল) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সাইদুর রহমান (কাপ-পিরিচ প্রতীক) পেয়েছেন ৯ হাজার ৯১৭ ভোট। 
জেলা নির্বাচন অফিসার মো.আলমগীর হোসেন বলেন, বৈরী আবহাওয়ার কারণে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম হলেও দিনভর শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথায়ও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat