×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৫
  • ২৩৪৩৪৫৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জের খেজমতপুরে কুড়িগ্রাম থেকে কুষ্টিয়াগামী পুলিশ ও আসামী ভর্তি মাইক্রোবাসের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষে ৮জন পুলিশ ও ৩জন আসামীসহ ১১জন আহত হয়েছে। 
আহতদের সকলকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সকলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 
আজ বুধবার সকাল ৬ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ ইনস্পেক্টর সোলায়মান শেখ জানান, আজ সকালে মহাসড়কের খেজমতপুরে বগুড়া থেকে ছেড়ে আসা এ এইচ খাঁন এন্ড কো কোম্পানির বৃটিশ-আমেরিকা টোবাকো কোম্পানির মালামাল ভর্তি কাভার্ড ভ্যানের সাথে উল্টো দিক কুড়িগ্রাম থেকে হত্যা মামলার ৩জন আসামী নিয়ে কুষ্টিয়াগামী ডিবি পুলিশের ৮জন সদস্যসহ ১১জন ডিবি পুলিশের ভাড়াকৃত মাইক্রোবাসের সংঘর্ষ হয়। 
এতে মাইক্রো’র সম্মুখ ও মধ্যভাগ দুমড়ে মুচড়ে যায় এবং কাভার্ড ভ্যানটি সড়কের মধ্যভাগের ডিভাইডারের উপরে উঠে পড়ে। 
খবর পেয়ে ১৫ থেকে ২০ মিনিটের মধ্য বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় গুরুতর আহত কুষ্টিয়া ডিবি পুলিশের এসআই আব্দুল আলিম, এসআই সুলতান আহম্মেদ, এএসআই সিরাজুল, এএসআই মিন্টু, কনস্টোবল শাওন, সুমন, মেহেদি, জামিরুলসহ কুড়িগ্রাম থেকে ধৃত হত্যা মামলার আসামী শিপন (৪০), জিয়ারুল হক ওরফে হৃদয় (৩৫) ও বিপ্লব (২৫) কে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। 
এদের মধ্য এসআই আব্দুল আলিম, ধৃত আসামী শিপন ও হৃদয়ের অবস্থা আশংকাজনক। আহত সকলে গুরুতর জখমপ্রাপ্ত হওয়ায় পরে সকলকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, কাভার্ড ভ্যানের চালক ও হেলপার পলাতক রয়েছে, দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি বড়দরগাহ হাইওয়ে থানায় নেয়া হয়েছে। কুষ্টিয়া জেলা ডিবি পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ইতোমধ্য রওয়া হয়েছেন।  তারা এসে ঘটনাস্থল ও আহতের সাথে সাক্ষাতের পর মামলা রুজু করা হবে বলে জানা গেছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat