×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৩
  • ২৩৩৪৪৫৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৫ জুন । নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। নিয়মানুযায়ী ৪৮ ঘন্টা আগে আজ রাত ১২টার পর থেকে প্রচারণার আর কোনো সুযোগ থাকছে না।
এবার ভোটের প্রতীক্ষা। আর মাত্র একদিন পর আগামী ৫ জুন ভোটগ্রহণ। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) বিরতিহীন ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন ১৬ প্রার্থী। এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী ৮, পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন।
ইতিমধ্যে ভোটের আনুষ্ঠানিক সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশিদ। তিনি জানান, সদরের ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ২১৯টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ হবে। মোট ভোটার ৬ লাখ ৭ হাজার ৭৪২ ভোটার। এরমধ্যে পুরুষ ৩ লাখ ৪ হাজার ৭৩০, মহিলা ৩ লাখ  ৩ হাজার ৫২ ও তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন।
নির্বাচন অফিস সূত্র জানায়, ২১৯টি ভোট কেন্দ্রে ১৭৫৬ কক্ষে ভোটগ্রহণ হবে। এতে দায়িত্ব পালন করবেন ২১৯ প্রিজাইডিং অফিসার, ১৭৫৬ সহকারী প্রিজাইডিং অফিসার ও ৩৫১২ পোলিং অফিসার।
নির্বাচনে ১৫ প্রার্থী হলেন, চেয়ারম্যান পদে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী (আনারস), মোহিত কুমার নাথ (শালিক), আনোয়ার হোসেন বিপুল (দোয়াত কলম), ফাতেমা আনোয়ার (ঘোড়া), তৌহিদ চাকলাদার ফন্টু (মোটরসাইকেল), শাহারুল ইসলাম (জোড়া ফুল), শফিকুল ইসলাম জুয়েল (কাপ পিরিচ) ও  আ.ন.ম আরিুফুল ইসলাম হীরা (হেলিকপ্টার)।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কামাল খান পর্বত (তালা), মনিরুজ্জামান (উড়োজাহাজ), শাহজাহান কবীর শিপলু (চশমা), শেখ জাহিদুর রহমান (বৈদ্যুতি বাল্ব) ও সুলতান মাহমুদ বিপুল (টিউবওয়েল)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী খাতুন (হাঁস), বাশিনুর নাহার (ফুটবল) ও জ্যোৎস্না আরা মিলি (কলস)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat