×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৫-৩০
  • ২৩৪৫০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলায় ভিটামিন এ প্লাস  ক্যাপসুল খাওয়ানো হবে ৫ লাখ ১২ হাজার ৬৮৮ শিশুকে । ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ স্লোগানে বগুড়ায় আগামী শনিবার (১ জুন) দিনব্যাপী এ ক্যাম্পেইন চলবে।
আজ বৃহস্পতিবার  বেলা ১২ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের বন্ধন সভাকক্ষে আয়োজিত ভিটামিন এ প্লাস  ক্যাম্পেইন সংক্রান্ত সাংবাদিক ওরিয়েন্টেশনে বিষয়টি জানান জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম।
তিনি বলেন, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের  মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৬১ হাজার ৯২১ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৫০ হাজার ৭৬৭ জন শিশুকে লাল রঙয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরও বলেন, ১ জুন মোট ২ হাজার ৮শ’ ৬৭টি কেন্দ্রে দুই প্রকারের এই ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ক্যাম্পেইনের প্রতিটি কেন্দ্রে স্বেচ্ছাসেবীসহ মোট ৩ জন করে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
সভায় আরও উপস্থিত ছিল জেলার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহনাজ পারভীনসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat