×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৫-২২
  • ৪৩৪৫৩৬২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ি জেলায় যথাযথ ও ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্যে দিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় ্উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা পালিত হয়েছে। এ উপলক্ষে ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মালম্বী নর-নারীরা  খাগড়াছড়িতে য়ংড বৌদ্ধ বিহার, ধর্মপুর আর্য বন বিহার, জনবল বৌদ্ধ  বিহারসহ জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে। শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সমবেত প্রার্থনা, বুদ্ধ পূজা,প্রদীপ প্রজ্জলন,পঞ্চশীল প্রার্থনা, অষ্ট পরিস্কার দান, বৌদ্ধ মূর্তি দান, ভিক্ষুদের উদ্দেশ্যে সংঘ দান,  কল্পতরু দান, হাজার প্রদীপ দান, বৌদ্ধ ভিক্ষুদের চীবর দান,পিন্ড দানসহ নানাবিধ দান করা হয়।
এ দিনটি বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে দিনটি খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্য পূর্ণ।বৌদ্ধ ধর্মমতে, আজ থেকে আড়াই হাজার বছর আগে এ দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর (বৈশাখী পূর্ণিমা) অপর নাম ‘বুদ্ধপূর্ণিমা’।শুভ বৈশাখী পূর্ণিমা উপলক্ষে শহরের শত বছরের ঐতিহ্যবাহী য়ংড বৌদ্ধ বিহারে সমবেত প্রার্থনার আয়োজন করা হয়। সেখানে দেশ, জাতি তথা সকল প্রাণীর সুখ ও মঙ্গল কামনা করা হয়। এ সময় দায়ক-দায়িকাদের পঞ্চশীল প্রার্থনাও ধর্মীয় দেশনা প্রদান করেন য়ংড বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্ত ক্ষেমাসারা স্থবির ।
উল্লেখ্য বৈশাখ মাসের এ পূর্ণিমায় মহামানব বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো খ্রিষ্টপূর্ব ৬২৩ অব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন, ৫৮৮ খ্রিষ্টপূর্বাব্দের এ দিনে তিনি সাধনায় সিদ্ধিলাভ করেন এবং ৫৪৩ খ্রিষ্টপূর্বাব্দের এ দিনে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। সিদ্ধার্থের বুদ্ধত্বলাভের মধ্যদিয়েই জগতে বৌদ্ধ ধর্ম প্রবর্তিত হয়।খাগড়াছড়ি জেলায় প্রায়  সহ¯্রাধিক বৌদ্ধ বিহারে দিনভর বিভিন্ন আয়োজনে পালন করা হচ্ছে দিনটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat