×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৫-২০
  • ২৩৪৩৬১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলার ‘প্রশিক্ষণের মাধ্যমে ট্রেড ভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং আয় উপার্জনের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দারিদ্র বিমোচন’ শীর্ষক প্রকল্পের আওতায়  প্রশিক্ষণাপ্ত ৭২০ জন  দুস্থ ও অসহায় ব্যক্তির মধ্যে সনদপত্র ও সম্মানীর নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা সদরের প্রকল্প পরিচালকও সমাজসেবা অধিদপ্তর এবং এডুকেশন ডেভেলপমেন্ট এন্ড সার্ভিসেস (অডাস) আজ দুপুরে এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক।
অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী , প্রকল্পের প্রধান সমন্বয়কারি শরিফুল ইসলাম ও প্রশিক্ষনার্থীরা। 
প্রকল্পের প্রধান সমন্বয়কারি শরিফুল ইসলাম জানান, এ প্রকল্পের আওতায় কম্পিউটার অফিস এ্যাপ্লিকেন্ট, ড্রেস মেকিং এন্ড টেইলরিং, মোটর সাইকেল মেকানিক্স ও ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ৪ টি ব্যাচের ৭২০ জন প্রশিক্ষনার্থীর মধ্যে সনদপত্র ও সম্মানীর নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat