×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৮
  • ৬৫৬৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য লাল সিয়াম লম বম এবং গোষ্ঠীটির সশস্ত্র শাখা কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক সেবা লাল নুং বমকে ওরফে আকিম বমকে আজ কারাগারে পাঠিয়েছে আদালত। 
জেলার থানচিতে সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, পুলিশের অস্ত্র লুট, মসজিদে হামলার ঘটনায় এদেরক গ্রেফতার করা হয়েছিলো। শনিবার দুপুরে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুই আসামিকে বান্দরবান সদর থানা থেকে প্রিজনভ্যানে করে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক মো. নুরুল হক। 
বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, থানচি থনার ৩নং মামলায় দুই আসামিকে দুপুরে আদালতে হাজির করা হলে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এর আগে গতকাল ভোরে র্যাহব-১৫ এর সদস্যরা বান্দরবান সদরের লাইমি পাড়া এবং ফারুক পাড়ায় অভিযান পরিচালনা করে লাল সিয়াম লম বম ও সেবা লাল নুং বমকে গ্রেফতার করে এবং রাতে বান্দরবান সদর থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat