×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৫-০২
  • ৪৩৫৪৩৬৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে আজ এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক- সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাধবি রায়, জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আজিজি, জেলা কালচারাল অফিসার মোঃ রফিকুল ইসলামসহ জেলা পর্যায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা,সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 এ সভায় আগামী ৮ মে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৩ তম জন্ম বার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্ম বার্ষিকী ২৫ মে  উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ৮ মে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নৃত্য, আবৃত্তি, রবীন্দ্র সংগীতসহ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা। এছাড়া ক খ ও গ এ ৩টি গ্রুপে শিশু একাডেমি রচনা প্রতিযোগিতার সিদ্ধান্ত গৃহিত হয়। জাতীয়ভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের এবারের জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য  নির্ধারিত করা হয়েছে সোনার বাংলা ও বাস্তবতা: রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু। এদিকে একই সভায় জানানো হয় যে, জাতীয় ভাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকীর অনুষ্ঠানের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে অসম্প্রদায়িক চেতনা এবং নজরুল। ২৫ মে জেলা শিল্পকলা একাডেমিতে নজরুল সংগীত পরিবেশন এবং আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান সভাপতির বক্তব্যে বলেন যে, রবীন্দ্রনাথ এবং নজরুল এ দুজনের কাছেই জাতি ঋণী। তারা দুজন আমাদের সাহিত্যকে, সংগীতাঙ্গণকে সমৃদ্ধ করেছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat