×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৪-৩০
  • ৪৬৫৬৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে দরিদ্র জেলে পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই  উপজেলা মৎস্য অধিদপ্তর চত্বরে দরিদ্র জেলেদের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা  অধীর চন্দ্র দাস এবং  উপজেলা  নির্বাহী কর্মকর্তা  মো: মহিউদ্দিন উপস্থিত থেকে জেলেদের মাঝে  এই ছাগল বিতরণ করেন।
এ সময় কাপ্তাই উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড.এনামুল হক হাজারী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, প্রকল্পের সহকারী পরিচালক মো: তোফাজ্জল হোসেন ফাহিম এবং কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর উপ কেন্দ্র প্রধান জসিম উদ্দিন  উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা মৎস্য দপ্তর কাপ্তাই এর সার্বিক ব্যবস্থাপনায়  উপজেলার নিবন্ধিত  ১৮ দরিদ্র  জেলে পরিবারের  মাঝে প্রত্যেককে  ৪টি করে সর্বমোট ৭২ টি  ছাগল  বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat