×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৮
  • ৩২৪৩২২৩৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
'স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ' এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে আজ লিগ্যাল এইড মেলা ও জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা কুড়িগ্রাম আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো: আলমগীর কবীর, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম,  কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মন্জুর এ মোর্শেদসহ অতিথি বৃন্দ।
পরে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কুড়িগ্রাম জজকোর্ট চত্বরে ফিরে আসে। এ চত্বরে একদিনের লিগ্যাল এইড মেলার উদ্বোধন করা হয়। একই সঙ্গে উদ্বোধন করা হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রাজজ মো : আলমগীর কবীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা নারী ও শিশু আদালতের বিচারক মো: নুরুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর কবির শিপন, অতিরিক্ত জেলা ও দায়রাজজ মো : আব্দুস সালাম, মেয়ের কাজিউল ইসলাম,  সিভিল সার্জন ডাঃ মঞ্জুর এ মুর্শেদ, অতিরিক্ত জলা ম্যাজিস্ট্রেট পুবন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ শারমীন আক্তার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির, উপকার ভোগী বিচার প্রার্থী নাগেশ্বরীর শিরিনা আক্তার ও কুড়িগ্রাম সদরের নুসরাত জান্নাতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat