×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-২২
  • ৬৫৬৭৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে থাকা মেইন রেলগেট এলাকার উত্তরপাশের ৭ হাজার ২শ স্কয়ার ফিট জায়গা আজ সোমবার দখলমুক্ত করেছে রেলের পাকশী প্রকৌশল বিভাগ।
রেলের পাকশী প্রকৌশল বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান জানান, জয়পুরহাটের মেইন রেলগেট এলাকার উত্তর পাশের দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে ছিল। ফলে মেইন রেলগেট দিয়ে পথচারী ও যানবাহন পারাপারে নানা অসুবিধার  পাশাপাশি ঝুঁকিও ছিল। সে কারনে রেলপথ মন্ত্রণালয়ের নির্দেশে রেলের জায়গা দখলমুক্ত করা হচ্ছে। রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা কর্মীরা এ কাজে সহযোগিতা করছেন। রেলের দখলমুক্ত করণ ধারাবাহিক কাজের অংশ হিসেবে আজ সোমবার জয়পুরহাটে ৭২০০ স্কয়ার ফিট জায়গা দখলমুক্ত করা হচ্ছে বলে জানান, রাকিব হাসান । দখল মুক্ত করার জন্য অনেক আগে নোটিশের মাধ্যমে জানানো হয়েছে বলেও জানান তিনি। মেইন রেলগেটের চেকরেল প্রশস্ত করণ প্রকল্পের আওতায় জয়পুরহাট মেইন রেলগেটকে আধুনিকায়ন ও প্রশস্ত করা হবে। সেই সঙ্গে গেট ম্যানদের থাকার ঘরও নির্মাণ করা হবে। এ প্রকল্প বাস্তবায়নের জন্য এক কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে এবং আগামী নভেম্বর মাসের মধ্যে কাজ শেষ হবে বলে জানান, সহকারী নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat