×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৮
  • ৬৭৬৮৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বান্দরবানের রুমায় সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতারকৃত ৫৩ জনকে রিমান্ডে রিমান্ডে নেয়া হয়েছে। এরমধ্যে একজন নারীকে ১ দিন ও ৫২ জনকে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়। 
বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুট মামলার আসামিদের হাজির করা হয়। 
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসাইনের আদালতে রিমান্ডের এবং আসামিদের জামিন আবেদনের শুনানি হয়।
কোর্ট পুলিশের পরিদর্শক ফজলুল হক জানান, ৫৭ জন আসামিকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত ৫৩ জনের রিমান্ড মঞ্জুর করেন। 
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ জানান, রিমান্ড মঞ্জুর আদেশে ২টি মামলায় অন্তঃসত্ত্বা এক নারীকে কারাগারের ফটকে ১ দিন ও ৫২ জনকে ২ দিন করে জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে। আদালতে হাজির ৫৭ আসামির মধ্যে ৪ জনকে আরও অন্য মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাদেরকে রিমান্ডে নেয়ার বিষয়ে পরবর্তী ধার্য তারিখে শুনানি হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat