×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৮
  • ৪৫৪৩৫৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানি বৃদ্ধির প্রস্তাব সরকারের বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছে দ্বাদশ জাতীয় সংসদের ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের সভাপতিত্বে কমিটির দ্বিতীয় বৈঠক আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, মোফাজ্জল হোসাইন চৌধুরী, ক্যাপ্টেন (অবঃ) এ বি তাজুল ইসলাম, আবদুল লতিফ সিদ্দিকী, মো. রেজাউল হক চৌধুরী এবং মাহফুজা সুলতানা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা ও নীতি নির্ধারণী বিষয় এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এতে মুজিব নগরে একটি স্মৃতি কেন্দ্র স্থাপনের লক্ষ্যে জমি অধিগ্রহণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে কমিটিকে অবহিত করা হয়। 
বৈঠকের শুরুতে ১৯৭১ সালের ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগরে গঠিত অস্থায়ী সরকার গঠনের বিষয়টি স্মরণ করা হয়। বৈঠকে পবিত্র ঈদুল ফিতর ও নববর্ষের শুভেচ্ছা জানানো হয়। 
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানসহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat