×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৪
  • ৩৪৩৬৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মঙ্গল শোভাযাত্রা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘণ পরিবেশে শরীয়তপুরে বাংলা ১৪৩১’কে বরণ করা হয়েছে।
আজ রোববার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্যদিয়ে বর্ষবরণের কার্যক্রম শুরু হয়। পরে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ এর নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে জেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মাঠে এসে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন সরকারী—বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা—কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশনেন।
মঙ্গল শোর্ভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমি মাঠে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ, পুলিশ সুপার মো: মাহবুবুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সিভিল সার্জন ডা. আবুল হাদী মোহাম্মদ শাহ পরান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুদ্দিন গিয়াস, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো: আবু বকর সিদ্দিক, শরীয়তপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এম জাহাঙ্গীর ও শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড. পারভেজ রহমান জন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ।
দিনের অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে চিত্রাঙ্কন, আবৃত্তি, ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও হাসপাতাল, কারাগার ও সরকারি শিশু পরিবারে উন্নত মানের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat