×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-১০
  • ৪৩৪৬০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নোয়াখালী জেলা সদর ও কবিরহাট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এর মধ্যে দুইজন মারা গেছে সদর উপজেলায়, আর একজন মারা গেছেন কবিরহাট উপজেলায়।
নিহত ব্যক্তিরা হলেন- সুবর্ণচরের চর জুবলীর মো. নেসার (৪৫), চর জব্বরের  মো. সাবিক (২০)। আর আহত ব্যক্তি হলেন মধ্যম বাগ্গার মো. আলী (৪০)।
বুধবার (১০ এপ্রিল) দুপুর দেড়টা থেকে তিনটার মধ্যে ঘটনা দুইটি ঘটে। ছাড়া সদর উপজেলার দুর্ঘটনায় একজন আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বুধবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের হেরোংঙ্গি রোডের মাথায় মান্নানগর-চর জব্বর সড়কে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন ট্রাকের এক সহকারী। আহত ব্যক্তিদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে বিকেল ৩টার দিকে কবিরহাট উপজেলার ভূঁইয়ার হাট বাজার এলাকায় একটি পিকআপ ভ্যানের চাপায় সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছেন। শিশুটির নাম মো. জোবায়ের হোসেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক বলেন, একটি ট্রাক চর জব্বারের দিক থেকে মান্নান নগরের দিকে আসছিল। আরেকটি ট্রাক চর জব্বারের দিকে যাচ্ছিল ট্রাক দুইটির হেরেংগি রোডের মাথায় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যায় এবং একজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ট্রাক দুইটি জব্দ করেছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন বলেন, কবিরহাটে পিকআপ ভ্যানে চাপা দেওয়ার ঘটনায় চালককে আটক করা হয়েছে। নিহত শিশুর পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat