×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৪-১০
  • ৪৩৪৭২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ১২ হাজার অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ ব্যাক্তিগত উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ করেন।
তিনি গত দুইদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় নিজে উপস্থিত থেকে লোকজনের হাতে উপহার তুলে দেন।
উপহার বিতরণকালে উপস্থিত জনতার উদ্দেশ্যে ড. সেলিম মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ক্ষেত্রে দেশবাসীর জন্যে চিন্তা করেন এবং যা যা করা দরকার তা তিনি বাস্তবায়ন করে যাচ্ছেন। তিনি এদেশকে গরীব রাষ্ট্র থেকে মধ্যম আয়ের উন্নত রাষ্ট্রে পরিনত করেছেন। যে কারণে আমাদের বঙ্গবন্ধু কন্যাকে সার্বিক কাজে সহযোগিতা করতে হবে।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুলী সোহাগ, কচুয়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগ সভাপতি নাজমুল আলম স্বপন, কচুয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat