×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৭
  • ৩৪৬৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, এবাদত বন্দেগী ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর, ১৪৪৫ হিজরী পালিত হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে পুরো রাতব্যাপী সারাদেশের মুসলিম সম্প্রদায় পবিত্র শবে কদর পালন করে। 
দেশের ধর্মপ্রাণ মুসলমানরা অসীম দয়ালু মহান রাব্বুল আলামিন আল্লাহ্-তা’লার  নৈকট্য ও রহমত লাভের আশায় নফল নামাজ ও জিকির-আজগারের মাধ্যমে পবিত্র লাইলাতুল কদরের রাতটি কাটান। মসজিদে-মসজিদে ও বাসায় রাতব্যাপী ইবাদত বন্দেগিতে মশগুল থাকেন নারী-পুরুষরা। মোনাজাতে মুসল্লিরা চোখের পানিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমাপ্রার্থনা করেন। মসজিদগুলোতে মাহফিলের আয়োজন করা হয়। অভিভাবকদের সঙ্গে শিশুরাও নামাজে অংশ নেয়।
পরম করুণাময় মহান আল্লাহ্ তা’য়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে করুণাময় আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা সর্বশক্তিমান মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় এবাদত-বন্দেগি করে থাকেন।
রমজান মাসের লাইলাতুল কদরে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদসহ বাসা-বাড়িতে এবাদত বন্দেগিতে মশগুল ছিলেন।
সারা দেশের মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে পবিত্র এই শবে কদরের রজনী কাটান।পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
পবিত্র শবে কদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিও বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে। শবে কদর উপলক্ষে আজ রোববার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। 
পবিত্র শবে কদর ১৪৪৫ হিজরি উদযাপন উপলক্ষ্যে শনিবার বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা পৌনে ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘পবিত্র শবে কদর এর ফজিলত ও তাৎপর্য’ শীর্ষক এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat