×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৩-৩১
  • ২২৩৬৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্ববাজারের সাথে সমন্বয় করে জ্বালানি তেলের মূল্য হ্রাস পেয়েছে। আজ এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।  
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে ডায়নামিক প্রাইসিং ফর্মুলার আলোকে এপ্রিল মাসের জন্য ডিজেলের বিদ্যমান বিক্রয়মূল্য ১০৮ দশমিক ২৫ টাকা লিটার থেকে ২ দশমিক ২৫ টাকা হ্রাস করে ১০৬ টাকা লিটার করা হয়েছে।
কেরোসিন ১০৮ দশমিক ২৫ টাকা লিটার থেকে ২ দশমিক ২৫ টাকা হ্রাস করে ১০৬ টাকা লিটার এবং অকটেন ১২৬ টাকা লিটার, পেট্রোল ১২২ টাকা লিটার- এ অপরিবর্তিত রেখে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য পুনর্র্নিধারণ/সমন্বয় করা হয়েছে। পুনর্র্নিধারিত এ মূল্য ১ এপ্রিল থেকে কার্যকর হবে।
সরকার গত ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য নির্ধারণের  নির্দেশিকার প্রজ্ঞাপন প্রকাশ করেছে। এরই ধারাবাহিকতায় গত ৭ মার্চ প্রথম প্রাইসিং ফর্মুলা অনুসারে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল।
উল্লেখ্য, তুলনামুলক চিত্রে দেখা যায় প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল লিটার প্রতি ৯০ দশমিক ৭৬ রুপি বা ১৩০ দশমিক ৬৯ টাকায় (১ রুপি=১.৪৪ টাকা) এবং পেট্রোল ১০৯ দশমিক ৯৪ রুপি বা ১৫৮ দশমিক ৩১ টাকায় বিক্রি হচ্ছে, যা বাংলাদেশ থেকে বেশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat