×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৯
  • ৩২২৪৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৬টি স্বর্নের বার উদ্ধর করা হয়েছে। পাচারকারী মনোর উদ্দিনের পায়ূপথে এ বার পাওয়া যায়। তাকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক পাচারকারী মনোরউদ্দিন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের কদর আলীর ছেলে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে স্থানীয় মসজিদবাড়ী বিজিবি চেকপোষ্টের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার মাহাবুবুর রহমানের নেতৃত্বে সীমান্তের মেইন পিলার সংলগ্ন মসজিদবাড়ি বিজিবি চেকপোষ্ট এলাকা থেকে ওই স্বর্ন পাচারকারীকে আটক করা হয়েছে। একটি ইজিবাইকে করে ভারতে পাচারের উদ্দেশে সীমান্তের দিকে যাচ্ছিল মনোরউদ্দিন। 
সন্দেহজনকভাবে আটকের পর তার শরীরে তল্লাশি চালিয়ে প্রথমে কোন স্বর্ন পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে তার পায়ূপথে স্বর্ণের বারগুলো রয়েছে।  বেনাপোল বাজারে রজনী ক্লিনিকে স্ক্যান করে তার পায়ূপথে ৬ পিস স্বর্ণের বারের অস্তিত্ব পাওয়া যায় । যার ওজন ৭০০ গ্রাম এবং বাজার মূল্য আনুমানিক ৭০ লাখ টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার স্বর্নসহ একজন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত স্বর্ণের চালানটি যশোর ট্রেজারিতে এবং আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat