×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৭
  • ২১২৫৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় কচুরিপানা আনতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিদ্যাকুট পশ্চিম পাড়ার ব্যাপারী বাড়ির সামির হোসেনের মেয়ে সিজা মনি(৬) ও আব্দুল আলী মিয়ার মেয়ে তাকিয়া (৫)। তারা সম্পর্কে চাচাতো বোন ছিলেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশ্ববর্তী পুকুরে তাকিয়া ও সিজামনি কচুরিপানা আনতে যায়। এসময় পানিতে পড়ে তারা ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি পর এক পর্যায়ে পুকুরে তাদের লাশ ভেসে উঠে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, দুই শিশুর মৃত্যুর খবরে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat