×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৭
  • ২৩৪৩৩৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর নিজ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে পানি পরিশোধন প্রকল্পে বিনিয়োগসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে পানি সরবরাহ প্রকল্প এবং মেঘনা নদী থেকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে পানি পরিশোধন করে সরবরাহ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 
বৈঠকে মেঘনা নদী থেকে সঞ্চালন পাইপের মাধ্যমে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে পানি সরবরাহ এবং সমুদ্রের পানির লবনাক্ততা দূর করে পরিশোধনের মাধ্যমে সরবরাহের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে এ বিষয়ে বাংলাদেশের জন্য সবচেয়ে উপযোগী পদ্ধতি কোনটি হতে পারে সে বিষয়ে আরো বেশি তথ্য-উপাত্ত সংগ্রহ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
তাজুল ইসলাম দক্ষিণ কোরিয়াকে বাংলাদেশের অন্যতম প্রধান বিদেশি বিনিয়োগকারী হিসেবে আখ্যায়িত করে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat