×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৪
  • ৩২৪৫৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেহেরপুর জেলায় আজ ভোক্তা পর্যায়ে প্রতিকেজি  গরুর মাংসের মূল্য ৬৮০ টাকা এবং প্রতিকেজি  ছাগলের মাংসের মূল্য  একহাজার টাকা নির্ধারণ করা হয়েছে। 
আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোক্তা পর্যায়ে মাংসের যৌক্তিক মূল্য নির্ধারণের লক্ষ্যে আয়োজিত এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে।  
মেহেরপুরের জেলা প্রশাসক মো. শামীম হাসানের সভাপতিত্বে এ সভায়  বক্তব্য রাখেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শামীম হোসেন রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হাসান রুমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  কাজী নাজীব হাসান, মুজিবনগর উপজেলা নির্বাহী  কর্মকর্তা  খাইরুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা  প্রিতম সাহা, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ, কৃষি বিপণন কর্মকর্তা  আব্দুর রাজ্জাক, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম, জেলা চেম্বার এন্ড কমার্স এর সভাপতি আরিফুল এনাম বকুল, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু,  বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ প্রমুখ। 
সভায় সবার সম্মতিক্রমে,  ভোক্তা পর্যায়ে প্রতিকেজি গরুর মাংস ৬৮০ টাকা ও প্রতিকেজি ছাগলের মাংস একহাজার টাকা নির্ধারণ করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat