×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৯
  • ৫৬৭৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পৌর  শহরের হাতিল গাড়িয়াকান্ত এলাকায় আগুনে পুড়েছে ৫টি বসতবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে গবাদিপশুসহ কয়েক লাখ টাকার আসবাবপত্র ও কাগজপত্র।
আজ মঙ্গলবার (১৯ মার্চ) ভোরে পৌর শহরের হাতিল গাড়িয়াকান্ত বসতবাড়িত আগুন লাগলে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
হাতিল  গাড়িয়াকান্ত  এলাকার ক্ষতিগ্রস্ত  মিরাজুল ইসলাম  বলেন, মঙ্গলবার ভোর পৌনে ছয়টার দিকে তার   বাড়িতে  আগুন দেখতে পান। মুহূর্তেই সেই আগুন চার পাশের ছড়িয়ে পড়ে। একে একে পুড়ে যায় ৫টি বসতবাড়ি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  ততক্ষণে আগুনে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ ও ক্ষতি গ্রস্তরা জানান, মঙ্গলবার ভোরে সবজি চারা বিক্রেতা মিরাজুলের বাড়িতে আগুন দেখতে পান স্থানীয়রা।  দ্রুত খবর পেয়ে জয়পুরহাট সদর ও পাঁচবিবি থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।  অগ্নিকা-ের ঘটনায়  ৫টি বসতবাড়ির গবাদি পশু, ধান চাল ও আসবাবপত্রসহ সব কিছু পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা দাবি করেন ।
জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের উপ কর্মকর্তা কৃষ্ণ প্রসাদ তলাপাত্র বলেন, আজ মঙ্গলবার ভোরে শহরের হাতিল এলাকায় বসতবাড়িতে আগুন লাগার খবর পান।  খবর পেয়েই জয়পুরহাট সদরের দুইটি ও পাঁচবিবি থেকে একটিসহ ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat