×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৫
  • ৭৬৭৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাট জেলায় আজ “স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার কর “ শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম মাসুম উদ দৌলার পরিচালনায় এ সভায় জেলায় নিরাপদ খাদ্য কর্মকর্তা ফজলুল হক, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি এডভোকেট একেএম শামছুল হক ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন সহ ব্যবসায়ী, সাংবাদিক, চিকিৎসক,শিক্ষক  সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। 
সভায় বিভিন্ন ওষুধের মূল্য, ইফতার সামগ্রীর গুণগত মান, চালের মূল্য, সবজির বাজার দর নিয়ে উম্মুক্ত আলোচনা হয় এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat