×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৫
  • ৭৯০৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরা বড়বাজারের স্টার ওয়েল এন্ড ভুট্টা মিলে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারে আব্দুস সামাদের মালিকানাধীন মিলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।  
স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দের পর মিলের ভিতরে আগুন জ্বলতে দেখেন। তাৎক্ষনিকভাবে জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি ইন্টেলিজেন্ট)  ইদ্রিসুর রহমান বলেন, বড় বাজারের একটি মিলে আগুন লাগে। ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রনে এসেছে। বর্তমানে বড় বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শিমুল রানা বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলতে পারবো। আমাদের দুটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat