×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০২-২৯
  • ২৩৫১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলায় আজ মহান মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গঠন তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার মো. আ. আওয়ালের সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুর ইসলাম মিঠু, ইউপি সদস্য হামিদা বেগম ও জাহানারা বেগম প্রমুখ। 
সমাবেশে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয়, রূপকল্প- ২০৪১, সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন পরিকল্পনা, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, গুজব প্রতিরোধ, তথ্য অধিকার আইন ইত্যাদি ইস্যুতে আলোচনা ও মতবিনিময় করা হয়।
সমাবেশে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বিভিন্ন পেশার শতাধিক নারী অংশগ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat