×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-২৮
  • ৬৭৬৮৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরায়েল ও হামাসের মধ্য যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ কাতার মঙ্গলবার আশা প্রকাশ করে বলেছে, আগামী কয়েকদিনের মধ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি নতুন যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। এরআগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন,আগামী সপ্তাহে যুদ্ধবিরতি শুরু হয়ে তা রমজান মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। 
খবর এএফপি’র।
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের ফলে গাজায় একটি ভয়াবহ মানবিক সংকট দেখা দেওয়ায় জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ এবং যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে সাহায্যে পাঠানোর সুযোগ দেওয়ার আবেদন জানায়।
মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা এই ভয়াবহ যুদ্ধে প্রায় পাঁচমাস ধরে যুদ্ধবিরতির মধ্যস্থতা করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আলোচকরা ছয় সপ্তাহের যুদ্ধবিরতি এবং ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তি চাইছেন।
ইসরায়েলের হাতে বন্দি কয়েকশ’ ফিলিস্তিনিকেও এই চুক্তির আওতায় মুক্তি দেওয়া হতে পারে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।
বাইডেন বলেন, ‘আমি আশা করছি আগামী সোমবার নাগাদ আমরা যুদ্ধবিরতি পালনের একটি চুক্তি করতে পারবো। তবে আমরা এই সংক্রান্ত কাজ এখনো শেষ করতে পারিনি।’
এদিকে মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, সপ্তাহান্তে এই সংক্রান্ত একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর সাথে সাক্ষাত করেছেন। কাতার হচ্ছে হামাসের রাজনৈতিক নেতৃত্বের আয়োজক দেশ এবং তারা গত নভেম্বরে এক সপ্তাহের যুদ্ধবিরতি পালনের ক্ষেত্রে সাহায্য করে।
এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, ‘আমরা পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি পালনের চাপ দিতে যাচ্ছি।’ চন্দ্র মাস অনুযায়ী আগামী ১০ বা ১১ মার্চ থেকে রোজা শুরু হতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat