×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-২৪
  • ২৩৬৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গৃহায়ন ও  গণপূর্তমন্ত্রী  র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, শিক্ষা মানুষের সকল সুযোগের দুয়ার উন্মোচন করে, মানুষের অন্তর বিকশিত করে ও প্রতিষ্ঠা লাভের ভিত্তি তৈরি করে।
তিনি আজ জেলার সদর উপজেলার চিনাইরে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত শিশু মেলার উদ্বোধন ও শিশু মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মোক্তাদির চৌধুরী বলেন, শিক্ষার গুরুত্ব অনুধাবন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করেছেন। তিনি বিপুল সংখ্যক স্কুল কলেজ জাতীয়করণ ও এমপিও ভুক্ত করেছেন। নারী শিক্ষা বিস্তারের লক্ষ্যে তিনি ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছেন এবং উপবৃত্তি ব্যবস্থা চালু করেছেন। ইতোমধ্যে দেশ ও জাতি এসব সুদূরপ্রসারী উদ্যোগের সুফল পেতে শুরু করেছে।
তিনি বলেন, প্রত্যেকটি শিশুকে মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতার মর্ম উপলব্ধি করতে হবে। দেশ ও দেশের মানুষের জন্য কাজ করার মানসিকতা নিয়ে গড়ে উঠতে হবে। তবেই বাংলাদেশ প্রকৃত সোনার বাংলা হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করবে। 
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসত্বার কবি হিসেবে পরিচিত বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা। 
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ২৩৫ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তির টাকা ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat