×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০২-২৪
  • ৪৫৪৪৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে কোন কুসংস্কার ও সাম্প্রদায়িক চিন্তার দ্বারা বিনষ্ট হতে দেয়া যাবে না। তাদেরকে মননশীল মানসিকতায় প্রস্তুত করতে হবে।
আজ শনিবার আরামবাগ হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, আমাদের তরুণদের সমাজের উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। ভবিষ্যৎ প্রজন্মকে কোন কুসংস্কার ও সাম্প্রদায়িক চিন্তার দ্বারা বিনষ্ট হতে দেয়া যাবে না। তাদেরকে মননশীল মানসিকতায় প্রস্তুত করতে হবে। শুধুমাত্র লেখাপড়া দ্বারা একজন শিক্ষার্থীকে মানুষ করা যায় না। তাদের সামাজিকতা, কর্তব্যবোধ ও দেশপ্রেম সম্পর্কে শিক্ষা দিতে হবে। 
তিনি বলেন, আমরা চাই আমাদের সন্তানরা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত পরিবেশে বেড়ে উঠুক। শিক্ষা প্রতিষ্ঠান হবে সম্পূর্ণরূপে সন্ত্রাসমুক্ত পরিবেশে। শিক্ষাঙ্গনে কোন বাণিজ্য হতে পারেনা। শিক্ষাঙ্গন হবে পবিত্র। আমাদের  শুদ্ধ মন ও বিবেকবোধ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। আমাদের শিক্ষার্থীরা আমাদের দেখে শিখবে। 
নাছিম বলেন, বাংলাদেশ এখন বিশ্বসভায় জাতির পিতার  সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেল হিসেবে সমাদৃত হয়েছে। উন্নয়ন কন্যা হিসেবে, মানবতার মা হিসেবে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার মাধ্যমে যে দক্ষতা ও যোগ্যতার পরিচয় শেখ হাসিনা দিয়েছেন তা বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি করেছে। আমরা হবো উন্নত ও আত্মনির্ভরশীল দেশ। আমরা ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে আমাদের দেশকে বিশ্বসভায় তুলে ধরবো।
আরামবাগ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাহাউদ্দিন নাছিমের সহধর্মিণী ডা. সুলতানা শামীমা চৌধুরী, সাবেক এমপি রওশনা আরা মান্নান, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মোজাম্মেল হক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনু রহমান প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat