×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০২-২৪
  • ৫৬৬৭৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় স্থানীয় সরকারকে আরো প্রযুক্তিনির্ভর এবং কর্মসম্পাদনে সদা তৎপর হতে হবে। 
মাটি ও মানুষের সঙ্গে আরো নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগ আধুনিক ও স্মার্ট প্রযুক্তিতে আরো বেশি দক্ষতা ও সক্ষমতা অর্জন করে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়নসহ প্রয়োজনীয় সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে। 
মো. সাহাবুদ্দিন ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে আজ এ কথা বলেন। 
আগামীকাল রোববার ‘জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ পালিত হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার'। 
মো. সাহাবুদ্দিন বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষিত, বঞ্চিত ও নিপীড়িত জনতার মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছেন। 
তিনি বলেন, স্বাধীনতার পরপরই জাতির পিতার দিকনির্দেশনায় বাংলাদেশের সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদে বর্ণিত স্থানীয় শাসনের বিধানের আলোকে নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। 
রাষ্ট্র প্রধান বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ কাঙ্খিত সেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
তিনি বলেন, “আমি আশা করি, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ও উন্নত নাগরিক সেবা প্রদানে সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন এই পাঁচ স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মকর্তাগণ আন্তরিক প্রয়াস অব্যাহত রাখবেন।” 
জাতীয় স্থানীয় সরকার দিবসে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন হবে আরো দৃঢ় এবং সেবাপ্রাপ্তি সহজ ও নিরবচ্ছিন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat