×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-২৩
  • ৪৩৬১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সকল ধর্ম ও বর্ণের মানুষ একত্রে মিলেমিশে কাজ করেই দেশকে এগিয়ে নিতে হবে। প্রগতিশীল, কল্যাণময় বাংলাদেশ গড়তে মেধার বিকাশ ঘটাতে সহায়তা করতে হবে। ধর্মের ভিত্তিতে নয়; জ্ঞান, মেধা ও যোগ্যতার ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করতে হবে। 
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর বাসাবো ধর্মরাজিক বৌদ্ধ বিহার মিলনায়তনে অতীশ দীপংকর, বিশুদ্ধানন্দ, শুদ্ধানন্দ এবং প-িত বনরতœ শান্তি স্বর্ণ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, এই পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা বৌদ্ধধর্ম ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের কাজ অন্যদের অনুপ্রাণিত করবে। তিনি বলেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষের শান্তি ও সম্প্রীতিতে পূর্ণ জীবনযাপন নিশ্চিতে কাজ করছে। 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল; ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লায়ন চিত্ত রঞ্জন দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথেরো।
ভারতের নগাওয়াং তেনজিং গিয়াতসো, বাংলাদেশের ড. প্রণব কুমার বড়ুয়া, সিঙ্গাপুরের পিটার কোহ এর পক্ষে জাকির হোসেন খান এবং বাংলাদেশের হাজী মোশারফ আলী ফাউন্ডেশন যথাক্রমে অতীশ দীপংকর, বিশুদ্ধানন্দ, শুদ্ধানন্দ এবং প-িত বনরতœ শান্তি স্বর্ণ পুরস্কার পেয়েছেন।  
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. সুবর্ণ বড়ুয়া ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় সম্মানিত হয়েছেন।
অনুষ্ঠানের পর পরিবেশমন্ত্রী বৌদ্ধ মন্দিরে ধর্মরাজিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat