×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০২-২২
  • ২৩২৪৬২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
'প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন' এই প্রতিপাদ্য নিয়ে জেলা সদরে আজ ২১০ জন নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। 
হার পাওয়ার প্রকল্পের আওতায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৩ উপজেলার নারীদের হাতে প্রধান অতিথি হিসেবে এসব ল্যাপটপ তুলে দেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাবেকুন নাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলী সুজা, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো, ইউনুস, জেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার মো. আরিফুর রহমান।
এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক আরিফুজ্জামান নারীদের উদ্দেশ্যে বলেন, আজকের ল্যাপটপ প্রদানের মাধ্যমে রাষ্ট্র আপনাদের পাশে দাঁড়িয়েছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল নারীর ক্ষমতায়ন ও সফলতা। নারী সফল হলেই দেশের উন্নয়ন নিশ্চিত হবে। এজন্য বিভিন্ন উপজেলার নারীদের দক্ষ গড়ে তুলতে এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। তাই বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বে আমাদের নারীদের পিছিয়ে থাকার কোনো কারণ নেই।
উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। আজকের অনুষ্ঠানে সদর উপজেলার ১০৫, বোরহানউদ্দিন উপজেলার ৮০ ও চরফ্যাশনের ২৫ জন নারী শিক্ষার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়। 
উল্লেখ্য, জেলায় হার পাওয়ার প্রকল্পের আওতায় বিভিন্ন ট্রেডে ৬মাস মেয়াদের নারীদের প্রশিক্ষণ চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat