×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-২১
  • ৫৬৯৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাট জেলায় আজ যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। 
২১শের প্রথম প্রহরে আজ লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে  ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ।
একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মতিয়ার রহমান, লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ্, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম,  জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহমিদুল ইসলাম বিপ্লব, জেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সদর উপজেলা পরিষদ, পৌরসভা এবং সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ। এরপর, লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল নামে।
এছাড়া মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে আজ জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আলোচনাসভা- সহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat