×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-২১
  • ২৩৪৬৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সিলেট শহীদ মিনারে মানুষের ঢল নেমেছে।
বুধবার (২১ ফেব্রুয়ারী) প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়। রাত ১২টার আগে থেকেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সর্বস্তরের মানুষের ঢল নামে। রাত সোয়া ১২টার দিকে সিলেটে হালকা বৃষ্টি নামে। এসময় ছাতা নিয়ে আগত মানুষজন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মিনার বাস্তবায়ন কমিটি পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়,পরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিটের। এরপর সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, পিপিএম, জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক ও সিলেট জেলা পরিষদের চেয়াম্যানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোর থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে ফের সকল শ্রেণীপেশার মানুষের ঢল নামে। সিলেট নগরী ও এর আশপাশ এলাকা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রভাতফেরী নিয়ে একে একে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে ভাষা শহীদদের ফুলেল শ্রদ্ধা জানান। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে  দুপুর পর্যন্ত শ্রদ্ধা নিবেদন অব্যাহত ছিলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat