×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০২-২১
  • ১২৩৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় ২১শের প্রথম প্রহরে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে  ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জেলা আওয়ামীলীগ,রাঙ্গামাটি প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ।
একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান,  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেযারম্যান সু-প্রদীপ চাকমা,  পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী,জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বরের নেতৃত্বে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ। এ সময় রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারন মানুষের ঢল নামে।
এছাড়া মহান ২১শে ফেব্রুয়ারী উপলক্ষে আজ জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভাসহ কর্মসূচি পালিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat