×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০২-২১
  • ৪৩৭৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুর জেলায় আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 
জেলাবাসীর পক্ষ থেকে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু, জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, পুলিশ সুপার মো: মাহবুবুল আলম প্রথমে পুষ্পমাল্য অর্পণ করেন শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, শরীয়তপুর পৌরসভা, জেলা আইজীবী সমিতি, জেলা শিল্পকলা একাডেমি, পানি উন্নয়ন বোর্ড শরীয়তপুর, সড়ক ও জনপদ বিভাগ, জেলা কারাগার, গণপূর্ত, এলজিইডি, স্বাস্থ্য বিভাগ, রেড ক্রিসেন্ট সোসাইটি, পল্লী বিদ্যুৎ সমিতি, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিকসংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। 
এ ছাড়াও দিবস উপলক্ষে সকাল ১০টায় শিশু একাডেমির আয়োজনে শিশু শ্রেণি হতে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশ্রগহণে চিত্রাংকন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হবে। বাদ জোহর ও সুবিধামত সময়ে কেন্দ্রীয় মসজিদ সহ বিভিন্ন মসজিদে শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়াও বিভিন্ন মন্দির ও উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়েছে। বিকেলে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ভাষা সৈনিকদের সংবর্ধনা প্রদান করা হবে। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat