×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-১৯
  • ৬৭৭৯৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলায় আজ মাতৃদুগ্ধের গুরুত্ব, উপকারিতা এবং মাতৃদুগ্ধ বিকল্প আইন ও বিধি বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে দশটায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, শিশু জন্মের পর থেকে ছয় মাস বয়স পর্যন্ত মাতৃদুগ্ধ ছাড়া অন্য কোন খাবারের প্রয়োজন নেই। মাতৃদুগ্ধ সদ্য প্রসূত শিশুর প্রথম টিকা হিসেবে কাজ করে। এ দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শারীরিক ও মানসিক পুষ্টি নিশ্চিত করে। মা ও শিশুর মধ্যে বন্ধন সৃষ্টি করে। মাতৃদুগ্ধ পানের ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া এবং অপুষ্টির প্রবণতা রোধ হয়। দেশে মাতৃদুগ্ধ পানের হার ৬৫ শতাংশ। কর্মক্ষেত্রে ব্রেষ্ট ফিডিং সেন্টার চালু, মাতৃত্বকালীন ছুটি ও ভাতা প্রদান এবং মাতৃদুগ্ধ বিকল্প আইন-২০১৩ ও বিধি-২০১৭ প্রণয়নের মাধ্যমে সরকার মাতৃদুগ্ধ পানের হার বৃদ্ধিতে সচেষ্ট রয়েছে।
নাটোরের সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ রাসেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ড্রাগ সুপার মিতা রায়, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আলো’র নির্বাহী পরিচালক ও  ‘ক্যাব’ এর জেলা জেলা সভাপতি শামীমা লাইজু নীলা এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat