×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০২-০৭
  • ৪৩৯৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেছেন, দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে র‌্যাব ফোর্সেস নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবে। 
বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। সদরদপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় র‌্যাব মহাপরিচালক ক্র্যাবের নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ক্র্যাব নেতৃবৃন্দও ক্র্যাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
র‌্যাব মহাপরিচালক বলেন, র‌্যাব ও সাংবাদিক একে অপরের পরিপূরক। র‌্যাব এবং সাংবাদিকদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে জঙ্গি দমন, মাদক উদ্ধার, হত্যাকারী, ডাকাত, অপহরণকারী ও চাঁদাবাজসহ যে কোন অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে। 
তিনি বলেন, র‌্যাব ফোর্সেস পূর্বের ন্যায় ভবিষ্যতেও মাদকদ্রব্য উদ্ধার ও পণ্যবাহী যানবাহনে চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে। দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ফোর্সেস নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবে।
রাষ্ট্রের সুষম বিকাশ ও সমাজ গঠনে অতীতের ন্যায় ভবিষ্যতেও সাহসী পথচলায় নিজেদের অবস্থান সমুন্নত রাখার জন্য র‌্যাব মহাপরিচালক নবনির্বাচিত কমিটির প্রতি আহবান জানান। 
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি অপরাধ দমনের ক্ষেত্রে যে কোন অপরাধের তথ্য প্রদান করে র‌্যাবকে সহায়তা করার আহ্বানও জানান র‌্যাব মহাপরিচালক।
এসময় র‌্যাবের মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল মো. মাহাবুব আলম,  অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি ইমতিয়াজ আহমেদ, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনসহ র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat